Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ধর্ম অবমাননার অভিযোগ, ঢাকায় হিন্দু-বিক্ষোভ

ঢাকায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সংগঠনগুলির বিক্ষোভ। ভগবান রামের অবমাননার প্রতিবাদে ৬৪ জেলায় আন্দোলনের হুঁশিয়ারি। বিস্তারিত পড়ুন।

ধর্ম অবমাননার অভিযোগ, ঢাকায় হিন্দু-বিক্ষোভ
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ধর্মাচরণে বাধা ও অবমাননার অভিযোগে ঢাকায় রাস্তায় বিক্ষোভ দেখাল বাংলাদেশের একাধিক হিন্দু সংগঠন। শুক্রবার রাতে রাজধানী ঢাকার একাধিক রাস্তায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে মশাল মিছিল করে সংগঠনগুলি। তাদের অভিযোগ, গাইবান্ধায় ভগবান রামের অবমাননা করেছে উগ্র ইসলামপন্থী জনতা। তার প্রতিবাদেই শুক্রবার ঢাকার শাহবাগ সহ একাধিক এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করে হিন্দু ধর্মাবলম্বীরা। ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখর হয় ঢাকার রাস্তা। বিক্ষোভকারীদের দাবি, ভগবান রামের যারা অবমাননা করেছে, তাদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তি দিতে দিতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, ‘হিন্দু সম্প্রদায় আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। আপনি ঘুমিয়ে আছেন। কিন্তু ঘুম ভাঙলে দেখবেন আপনার প্রধানমন্ত্রীর চেয়ার নেই। আগামী দিনে এই আন্দোলন বাংলাদেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়বে।’ 

Advertisement

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। রংপুর ডিভিশনের গাইবান্ধা জেলার পলাশপাড়িতে ৮১ ফুট উঁচু রামের মূর্তি নির্মাণ হচ্ছিল। সঙ্গে ৫০ ফুট উঁচু কৃষ্ণের মূর্তি এবং ৩০ ফুট উঁচু শিবের মূর্তিও। পুরো প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছিল ২২ কোটি বাংলাদেশি টাকা। ৮০ শতাংশ কাজ শেষ হয়ে যাওয়ার পর হঠাত্ই মূর্তি নির্মাণ বন্ধ করার ফতোয়া দেয় কট্টরপন্থীরা। বুলডোজার দিয়ে মূর্তি ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেয় তারা। এই প্রকল্পের দায়িত্বে থাকা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটি জানিয়েছে, কট্টরপন্থীরা খুনের হুমকিও দিয়েছে।
এরপরই পালটা প্রতিবাদে রাস্তায় নামে হিন্দু সংগঠনগুলি। শুক্রবার ঢাকার শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করে তারা। রংপুরেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। হিন্দু মহাজোট জানিয়েছে, যদি রামের মূর্তি তৈরির কাজ শুরু করতে না দেওয়া হয়, তাহলে ৬৪ জেলায় একটি করে রামমন্দির তৈরি করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ