নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ পেতে গেলে হিন্দি জানলে প্রাধান্য পাবেন। পিজি হাসপাতালের লেটারহেডে নিয়োগের এমনই একটি নির্দেশনামা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। ৩ জুলাই পিজি’র এন্ডোক্রিনোলজি বিভাগের ওই নির্দেশনামায় বলা হয়েছে, ‘প্রজেক্ট টেকনিক্যাল সার্পোট ২’ শীর্ষক পদের জন্য কর্মী নেওয়া হবে। অনূর্ধ্ব ৩০ বয়সের সেই কর্মীর হাসপাতালের কাজ, রোগীর নমুনা সংগ্রহ, গবেষণাগারে কাজকর্মের অভিজ্ঞতা থাকলে নিয়োগে প্রাধান্য পাবেন। কিন্তু প্রাধান্য পাওয়া বা প্রেফারেন্স-এর ক্ষেত্রে সর্বাপেক্ষা আগে লেখা রয়েছে হিন্দি বলতে পারার ক্ষমতা। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।



