Bartaman Logo
৯ জুন, ২০২৬

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ২৭৬! এখনও বন্ধ ৩৬৬টি রাস্তা

বর্ষার দাপটে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত। কখনও মেঘভাঙা বৃষ্টি, কখনও হড়পা বানে শয়ে শয়ে প্রাণহানির ঘটনা সামনে আসছে। আর এবার শিরোনামে হিমাচল প্রদেশ।

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ২৭৬! এখনও বন্ধ ৩৬৬টি রাস্তা
  • ২১ আগস্ট, ২০২৫ ১২:০৮
Prefer us on Google

২১ আগষ্ট, সিমলা: বর্ষার দাপটে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত। কখনও মেঘভাঙা বৃষ্টি, কখনও হড়পা বানে শয়ে শয়ে প্রাণহানির ঘটনা সামনে আসছে। আর এবার শিরোনামে হিমাচল প্রদেশ। রাজ্যের সরকারি বিভাগ কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী, চলতি বর্ষার মরশুমে হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে। এর মধ্যে ১৪৩ জন বৃষ্টিপাতজনিত ঘটনায় যেমন ভূমিধস, আকস্মিক বন্যা এবং ঘরবাড়ি ধসে মারা গেছেন। অন্যদিকে, ১৩৩ জন পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

Advertisement

উল্লেখ্য বিষয় হল, গত ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে হিমাচল প্রদেশে। ফলে এখনও বন্ধ ৩৬৬টি রাস্তা। বুধবার রাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ৯২৯টি এলাকা। পাশাপাশি ১৩৯টি জায়গায় জল সরবরাহতেও বিঘ্ন দেখা দিয়েছে বলে সূত্রের খবর।

একদিকে বৃষ্টিপাত ও অন্যদিকে ধসের জেরে বিপাকে পড়েছেন পর্যটকেরাও। যদিও বর্ষায় পর্যটকদের সংখ্যা রয়েছে তুলনামূলক কম। ধসের জেরে কুলু ন্যাশনাল হাইওয়ে-৩০৫ ও মাণ্ডি ন্যাশনাল হাইওয়ে-১৫৪ অবরুদ্ধ হয়ে পড়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে মান্ডি, কুল্লু, কাংড়া, সিরমৌর এবং চাম্বার মতো জেলাগুলির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও। ফলে একাধিক এলাকা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি ভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে, তবে বৃষ্টিপাত বন্ধ না হলে পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ