Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইজ্যাক করা লরি উদ্ধার, গ্রেপ্তার এক

হাইজ্যাক করা লরি উদ্ধার, গ্রেপ্তার এক
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: লরি হাইজ্যাক করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিস। শনিবার সকালে ঢোলাহাট থানা এলাকার আমিরপুরের বাসিন্দা জয়নাল আবেদিন তাঁর বিল্ডার্স দোকানের সামনে একটি ১২ চাকার লরি রেখেছিলেন। দুপুর বেলায় তিনি এসে দেখেন, দোকানের সামনে লরিটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে এদিন তিনি ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস ঢোলাহাট থানার হরিণডাঙা এলাকা থেকে হাইজ্যাক করা লরিটিকে উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রসেনজিৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। রবিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। ওই আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন, বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ