উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ (পার্ট ওয়ান) হয়েছে আজ, শুক্রবার। সম্ভাব্য মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অতনু বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় অতনু ছাড়াও রয়েছেন আরও ৯’জন। সে কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। বাড়ি জলপাইগুড়ির উকিলপাড়ায়। অতনুর প্রাপ্ত নম্বর ৯৮.৯৫ শতাংশ। প্রথমে জলপাইগুড়ির একটি মিশনারি স্কুলে পড়ত অতনু। পরে পড়াশোনার জন্য কলকাতায় চলে যায়। বাবা অলোক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে রাইস মিল ও ছোট চা বাগান রয়েছে তাঁর।


