Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নভেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, মাধ্যমিক স্তরের রেজাল্ট পরে

উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএলএসটি ২০২৫-এর ফল প্রকাশ হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহেই। স্কুল সার্ভিস কমিশনের এক শীর্ষকর্তা এদিন বলেন, ‘আমরা ৭ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছি।’

নভেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, মাধ্যমিক স্তরের রেজাল্ট পরে
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএলএসটি ২০২৫-এর ফল প্রকাশ হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহেই। স্কুল সার্ভিস কমিশনের এক শীর্ষকর্তা এদিন বলেন, ‘আমরা ৭ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছি।’ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হবে পরে। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ সম্পন্ন হওয়ার পরেই নবম-দশমের নিয়োগ শুরু করা হবে।

Advertisement

এদিকে, উচ্চ প্রাথমিকে ১২৪১ জন প্রার্থীর নিয়োগ শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে আদালত। ভাষামাধ্যম, বিষয়, শ্রেণিগত সংরক্ষিত পদসহ বিভিন্ন জটিলতায় এই প্রার্থীদের যথাযথ শূন্যপদে নিয়োগ করা যায়নি। শিক্ষাদপ্তর থেকে সেই শূন্যপদ এলেই কাউন্সেলিং শুরু করবে এসএসসি। আজ, মঙ্গলবার বিকাশ ভবন খুলছে। প্রার্থীরা আশাবাদী, দু-একদিনের মধ্যেই সেই শূন্যপদের তালিকা এসএসসিকে দিয়ে দেওয়া হবে। তারপরেই এসএসসি কাউন্সেলিং শুরু করে দিতে পারবে।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগে আদালত নির্দিষ্ট চূড়ান্ত সময়সীমা ৩১ ডিসেম্বর। তাই, তার আগেই ফলপ্রকাশ, ইন্টারভিউ, চূড়ান্ত প্যানেল প্রকাশ, কাউন্সেলিং সেরে ফেলতে হবে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রক্রিয়া আগে শেষ করার সুবিধা হল, পরে চাকরি ছাড়ার প্রবণতা কম থাকবে। কারণ, একই প্রার্থী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করেছেন। যিনি উচ্চ মাধ্যমিকে সুযোগ পাবেন, তিনি স্বাভাবিকভাবেই মাধ্যমিকের চাকরিতে থাকতে চাইবেন না। আগে মাধ্যমিকের নিয়োগ সম্পন্ন হলে পরে সেই সমস্যা থেকে যেত। যদিও, কাছাকাছি স্কুল পেলে কিছু প্রার্থী অবশ্য মাধ্যমিক স্কুলে চলে আসতে পারেন। তবে, সেই সংখ্যাটা হবে কম। বরং, মাধ্যমিকে আবেদন করা যেসব শিক্ষক উচ্চ মাধ্যমিকে আগেই সুযোগ পেয়ে যাবেন, তাঁরা আর মাধ্যমিকের চাকরিতে যাবেন না। সেই শূন্যস্থানে আরও বেশি প্রার্থী সুযোগ পাবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ