Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিক: চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষায় ১০ মিনিট আগে প্রশ্নপত্র বিলি

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগেই দেওয়া হবে প্রশ্নপত্র। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এবারের প্রশ্নপত্রে দ্বিগুণ বিকল্প থাকছে।

উচ্চ মাধ্যমিক: চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষায় ১০ মিনিট আগে প্রশ্নপত্র বিলি
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগেই দেওয়া হবে প্রশ্নপত্র। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এবারের প্রশ্নপত্রে দ্বিগুণ বিকল্প থাকছে। তাই সেটির বহরও বড়ো হবে। ছাত্রছাত্রীরা যাতে আগাম প্রশ্ন পড়ে নিতে পারে, তার জন্য এই সময় দেওয়া হচ্ছে। তবে, পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকেই। তখন থেকে উত্তর লেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।’ এবারের পরীক্ষায় অতিরিক্ত সময় দেওয়া না-হলেও পরের ২০২৬-২৭ সালের পরীক্ষায় তা দেওয়ার কথাই ভাবছে সংসদ। এবছর তৃতীয় সেমেস্টারের ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্সের মতো পরীক্ষায় ছাত্রছাত্রীরা কম সময় পাওয়ার অভিযোগ করেছিল। সংসদের যুক্তি ছিল, সময়ে উত্তর করার মতোই প্রশ্ন করতে বলা হয়েছিল প্রশ্নকারীদের। সেক্ষেত্রে জটিল গণনা বা সময় লাগতে পারে এমন কিছু না রাখার পরামর্শ দেওয়া হয়। তা হয়ত সব ক্ষেত্রে মানা হয়নি। তাই এই সমস্যা হয়েছে। সে কারণেই এবার আগেভাগেই বাড়তি সময় দিতে চাইছে সংসদ। তবে এক্ষেত্রে সমস্যা হল, আর্টসের বিষয়গুলিতে সময় পর্যাপ্তই রয়েছে। শুধুমাত্র কমার্স বা বিজ্ঞানের ক্ষেত্রে সময় বাড়াতে গেলে পদ্ধতিগত বাধা আসতে পারে। এ প্রসঙ্গে চিরঞ্জীববাবুর বক্তব্য, ‘পরীক্ষায় বাড়তি সময় দিতে গেলে বিধি পরিবর্তন করতে হবে। সেটা শিক্ষাদপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষ। সে ব্যাপারে প্রক্রিয়া চলছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ