Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজ, বিশ্ববিদ্যালয়ে সিএজি অডিট চাইল উচ্চশিক্ষা দপ্তর

আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষা মন্ত্রী। এবার রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয় এবং ৫০৬টি কলেজে সিএজি অডিটের জন্য রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টস জেনারেলকে চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর।

কলেজ, বিশ্ববিদ্যালয়ে সিএজি  অডিট চাইল উচ্চশিক্ষা দপ্তর
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষা মন্ত্রী। এবার রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয় এবং ৫০৬টি কলেজে সিএজি অডিটের জন্য রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টস জেনারেলকে চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর। অগ্রাধিকারের ভিত্তিতে এই অডিটের আবেদন জানানো হয়েছে তাঁর কাছে। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন প্রকল্পে যত অনুদান পেয়েছে, সেগুলির খরচের হিসাব, ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইউসি) প্রভৃতি খতিয়ে দেখা হবে। এছাড়া অন্যান্য খাতের আয়-ব্যয় নিরীক্ষা করা হবে। উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সোমবারই জানিয়েছেন, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠলে উপাচার্য বা প্রাক্তন উপাচার্যদের জেল পর্যন্ত হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ