Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

৩১ নম্বর জাতীয় সড়কে হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ায় বিপত্তি

৩১ নম্বর জাতীয় সড়কে হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ায় বিপত্তি
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

জলপাইগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য!  ঘটনার জেরে ব্যস্ততম ৩১ নম্বর জাতীয় সড়ক এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে। তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকাজুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনায়  চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হাই ভোল্টেজের তার আচমকা ছিঁড়ে জাতীয় সড়কের উপর পড়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে একটি লেনে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। গাড়ির লম্বা লাইন পড়ে যায়। ভোগান্তির শিকার হন ওইসব গাড়িতে থাকা যাত্রীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ