Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মালদহে উদ্ধার উচ্চ ক্ষমতার  'মলি' বা 'লাভ ড্রাগ’, গ্রেপ্তার ২

'মলি' বা 'লাভ ড্রাগ’ আর পাঁচটা মাদকের থেকে অনেকটাই আলাদা। এটি মূলতঃ এমডিএমএ গোত্রের ওষুধ।

মালদহে উদ্ধার উচ্চ ক্ষমতার  'মলি' বা 'লাভ ড্রাগ’, গ্রেপ্তার ২
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: 'মলি' বা 'লাভ ড্রাগ’ আর পাঁচটা মাদকের থেকে অনেকটাই আলাদা। এটি মূলতঃ এমডিএমএ গোত্রের ওষুধ। যা এক সময় মনোচিকিৎসা উন্নত করার জন্য পরীক্ষামূলক ভাবে ব্যাবহার হত। এমডিএমএ দু ভাবে পাওয়া যায়। ‘এক্সট্যাসি’ যা ট্যাবলেট আকারে পাওয়া যায়। আর ‘মলি’ যা স্ফোটিক আকারে পাওয়া যায়। যৌন উত্তেজনা বাড়িয়ে দেয় বলে ‘মলি’কে লাভ ড্রাগ ও বলা হয়। 

Advertisement

এবার এই উচ্চ ক্ষমতা সম্পন্ন  মাদক উদ্ধার হল  মালদার কালিয়াচক থেকে। এদিন পুলিশের জালে ধরা পরে দুই পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ওৎ পেতে ছিল পুলিশ। এরপরেই ৪৫৩ গ্রাম মলি সহ পুলিশ গ্রেপ্তার করে মহম্মদ সামাউল (৩৮) ও মোবারক হক (৩৩) নামে দু'জন মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে খবর সাধারণ ব্রাউন সুগারের থেকে মলি নামক মাদক অন্তত ৬ গুন বেশি দামি। এই মাদক মূলতঃ বিভিন্ন রেভ পার্টিতে ব্যাবহার করা হয়।  

পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, মালদহে এই নিয়ে দ্বিতীয়বার এই ধরনের মাদক ধরা পড়ল। এতদিন ধরে যে সমস্ত ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, তা সাধারণ মানের। 

সম্পর্কিত সংবাদ