নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের একের পর এক নির্দেশের পরও রাজ্যের জেলগুলিতে বন্দি রাখার জায়গা বেড়েছে কি না, জানতে চাইল হাইকোর্ট। শুধু তাই নয়, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে আদালত যদি মনে করে এখনো জেলগুলিতে বন্দি রাখার পর্যাপ্ত জায়গা নেই, সেক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলা করে বন্দিদের জামিনের ব্যবস্থা করবে আদালত। মঙ্গলবার মামলায় প্রশ্ন উঠেছে, এরাজ্যে শেষ চার-পাঁচ বছরে জেলে ৯০৫ জনের অস্বাভাবিক মৃত্যু হলেও রাজ্য কোনো এফআইআর দায়ের করেনি।



