নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সপ্তাহেই খেজুরির জোড়া মৃত্যুর তদন্তে সিবিআই তদন্ত নিয়ে অনাস্থা প্রকাশ করেছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে সন্দেহপ্রকাশ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর মন্তব্য, ‘রাজ্যের সমস্ত নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই এবং ইডি। এই তদন্ত কবে শেষ হবে, আমরা কেউই জানি না। এই তদন্ত শেষ হলে তবেই নির্দিষ্ট করে জানা যাবে, কে বা কারা এই দুর্নীতি করেছিল এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত।’ মামলাকারীর আইনজীবীর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘ধরে নেওয়া যাক যে একটি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। যারা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাঁরাও যে ওই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা কীভাবে প্রমাণ করা যাবে?’ এছাড়াও এদিনের শুনানিতে চাকরি পাওয়া প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিতদের প্রসঙ্গে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘এখন যদি আদালত ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থীর চাকরি বাতিল করে, তাহলে বাকি প্রশিক্ষিত প্রার্থীদের কি ছেড়ে দেওয়া হবে? কারণ তারা তো একই নিয়োগ প্রক্রিয়ার অংশ। তাদেরও তাহলে মামলায় যুক্ত করে বক্তব্য শোনা দরকার।’