Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে

সরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার নির্দেশে এমনটাই জানিয়েছে হাইকোর্ট।

Advertisement

অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এদিন রাজ্য সরকারের তরফে বিষয়টি জানিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে সেই আবেদনের শুনানি ছিল। আদালতের নির্দেশ, পুজোর সময়ে বিশ্ববিদ্যালয় চত্বরে যাতে কোনো গোলমাল না-হয়, তা কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করবে যাদবপুর থানার পুলিশ। ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে বাড়তি নজরদারি থাকবে সরস্বতী পুজোয়। বিশ্ববিদ্যালয়ে কারা প্রবেশ করছেন ও বেরিয়ে যাচ্ছেন, প্রয়োজনে সেই নজরদারিতেও পুলিশি সহায়তা নেওয়া যাবে, জানিয়েছে আদালত।

সম্পর্কিত সংবাদ