নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার সমস্ত ওএমআর শিট অবিলম্বে প্রকাশ করতে হবে এসএসসি-কে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওই ওএমআরগুলি আপলোড করতে হবে। আজ, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তা-ই নয়, ২০১৬ সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যাঁরা নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁদের নামের তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।



