Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই দাগিকে বাদ এসএসসির, উচ্চ প্রাথমিক: নিয়োগ নিয়ে নির্দেশ হাইকোর্টের

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরের দুজন দাগি শিক্ষককে শুক্রবার চূড়ান্ত মেধাতালিকা থেকে বাদ দিল। এসএসসি জানিয়েছে, বাছাই প্রক্রিয়ার সময় এই মহম্মদ মোক্তার হোসেন এবং সমীর সেন নামে এই দুই প্রার্থীর বিষয় তাদের নজর এড়িয়ে গিয়েছে।

দুই দাগিকে বাদ এসএসসির, উচ্চ প্রাথমিক: নিয়োগ নিয়ে নির্দেশ হাইকোর্টের
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরের দুজন দাগি শিক্ষককে শুক্রবার চূড়ান্ত মেধাতালিকা থেকে বাদ দিল। এসএসসি জানিয়েছে, বাছাই প্রক্রিয়ার সময় এই মহম্মদ মোক্তার হোসেন এবং সমীর সেন নামে এই দুই প্রার্থীর বিষয় তাদের নজর এড়িয়ে গিয়েছে। তা নজরে আসতেই এই দুই প্রার্থীর নাম নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল। অন্যদিকে, উচ্চ প্রাথমিকে ম্যাচিং ভ্যাকান্সির অভাবে নিয়োগ না-পাওয়া ১২৪১ জন প্রার্থীর বিষয়েও শুক্রবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী। প্রার্থীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে দু-সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী মঞ্চের তরফে সুশান্ত ঘোষ বলেন, বিষয়, ভাষামাধ্যম এবং লিঙ্গভিত্তিক ম্যাচিং ভ্যাকান্সি রয়েছে। সমস্যা শুধু জাতিগত সংরক্ষণভিত্তিক পদগুলিতে। সেগুলির চরিত্র পরিবর্তন করে ১২৪১ জনকে নিয়োগ দেওয়া সম্ভব। পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি।

Advertisement
সম্পর্কিত সংবাদ