Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিন খারিজ, রাজগঞ্জের ‘দাবাং’ বিডিওকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

গত ২৮ অক্টোবর সল্টলেক দত্তাবাদ থেকে অপহরণ করা হয়েছিল সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যাকে। বিডিও প্রশান্ত বর্মন নীলবাতি লাগানো গাড়িতে তাঁকে অপহরণ করেন বলেই অভিযোগ।

জামিন খারিজ, রাজগঞ্জের ‘দাবাং’ বিডিওকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
  • ২২ ডিসেম্বর, ২০২৫ ২০:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও বিপাকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেক থেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় তাঁর জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই রায় দিয়েছে। সেইসঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্তকে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আইন বিশেষজ্ঞদের মতে, রাজগঞ্জের বিডিওকে গ্রেফতারিতে আর কোনও বাধা রইল না।

Advertisement

গত ২৮ অক্টোবর সল্টলেক দত্তাবাদ থেকে অপহরণ করা হয়েছিল সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যাকে। বিডিও প্রশান্ত বর্মন নীলবাতি লাগানো গাড়িতে তাঁকে অপহরণ করেন বলেই অভিযোগ। নিউটাউনের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে স্বপনবাবুর উপর নির্যাতন করা হয়। তারপর খুন এবং দেহ লোপাট। পরদিন নিউটাউনের যাত্রাগাছি থেকে স্বপনবাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৩১ অক্টোবর এই ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। এক সপ্তাহ যেতে না যেতেই এই মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়। এর পরে বিভিন্ন মহল থেকে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও-র গ্রেফতারের দাবি উঠতে থাকে।
এই পরিস্থিতিতে বারাসত আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করলেও পরবর্তী সময় বিধান নগর আদালত তার জামিন মনজুর করে। যার ফলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ