Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চিংড়িঘাটার কাজ দ্রুত শুরুর নির্দেশ হাইকোর্টের

বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র বেঞ্চে জনস্বার্থ মামলাটি শুনানির জন্য ওঠে।

চিংড়িঘাটার কাজ দ্রুত শুরুর নির্দেশ হাইকোর্টের
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ বাকি থাকায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রোপথ সংযুক্ত করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের মধ্যে বিবাদ অব্যাহত। তবে জনস্বার্থে প্রকল্পের ওই অংশের কাজ দ্রুত শেষ হওয়া দরকার বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট। তাই এ সংক্রান্ত জটিলতা কাটাতে রাজ্য সরকার, পুলিস, কেএমডিএ, মেট্রো কর্তৃপক্ষ এবং নির্মাণকারী সংস্থা আরভিএনএল (রেল বিকাশ নিগম লিমিটেড)-কে বৈঠকে বসতে বলল আদালত। বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র বেঞ্চে জনস্বার্থ মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানে আরভিএনএলের তরফে জানানো হয়, সপ্তাহের শেষ তিনদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা করে কাজের সুযোগ দিতে হবে। তাহলেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। এরপরই  ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জনগণের স্বার্থে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বৈঠক করে সমাধানের রাস্তা বার করতে হবে। বৈঠক কবে হবে, তা আজ বৃহস্পতিবার জানাতে হবে আদালতকে। চিংড়িঘাটার এই অংশটি কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়ার অংশ। এই অবস্থায় সব পক্ষের বৈঠকে কী সমাধানসূত্র মেলে, সেটাই দেখার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ