Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে মামলা খারিজ হাইকোর্টে

দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচীর জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে মামলা খারিজ হাইকোর্টে
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচীর জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আপত্তি মেনে তাঁকে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের করতে বলেছে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বেঞ্চ জানিয়েছে, মামলার বর্তমান অবস্থা নিয়ে তারা কোনও মন্তব্য করবে না। তবে উপযুক্ত তথ্য ও নথি জুড়ে নতুন করে মামলা দায়ের করার স্বাধীনতা দেওয়া হয়েছে আইনজীবীকে। মামলায় কৌস্তুভের দাবি ছিল, ট্রাস্টের নামে মন্দির পরিচালিত হচ্ছে। ট্রাস্টে অনুদান দিলে হিডকো দপ্তরের ঠিকানা দেখানো হচ্ছে। সরকার কি মন্দির তৈরি করতে পারে?

Advertisement
সম্পর্কিত সংবাদ