Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলিতে সাইবার নিরাপত্তার পাঠ

হুগলিতে সাইবার নিরাপত্তার পাঠ
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সাইবার প্রতারণার হাত থেকে বাঁচাতে সম্প্রতি কর্মশালার আয়োজন করেছিল হুগলি চেম্বার অব কমার্স। উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরির হলে এই উপলক্ষ্যে ব্যবসায়ীদের পরামর্শ দেন চন্দননগর পুলিস কমিশনারেটের ডিসি অর্ণব বিশ্বাস, শ্রীরামপুর সাইবার থানার ওসি সত্যজিৎ মণ্ডল। এশিয়া ফাউন্ডেশনের এপিএসি সাইবার সিকিওরিটি ফান্ড প্রযুক্তিগত এবং অন্যান্য সহযোগিতায় ছিল। ১২০ জন উদ্যোগপতি এই কর্মশালায় অংশ নেন যাঁদের মধ্যে ৬৪ জনই মহিলা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ