Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলিতে আইএনটিটিইউসির জনসভা

হুগলিতে আইএনটিটিইউসির জনসভা
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির বিরোধিতা করে হুগলির মহেশ্বরপুরে বিরাট জনসভা করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। সভায় আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। 
Advertisement
তিনি তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের শ্রমনীতিতে শ্রমিকদের ‘হত্যা’র ষড়যন্ত্র বলে দাবি করেন। তাঁর দাবি, একাংশের শিল্পপতিকে তোষণ করতেই শ্রমআইন তৈরি করা হচ্ছে। যাতে শ্রমিকের স্বার্থ কোনওভাবে সুরক্ষিত নয়। এদিন আইএনটিটিইউসি’র শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, চটকলগুলি বাঁচানোর কোনও প্রয়াস কেন্দ্রীয় সরকার করছে না। সেখানে সিন্থেটিক সিন্ডিকেটের সঙ্গে বিজেপি সরকার হাত মিলিয়ে চলছে। এদিন মহেশ্বরপুর ফুটবল মাঠের সভায় প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। 
সাম্প্রতিক সময়ে শাসকদলের শাখা সংগঠনের ডাকা সমাবেশের নিরিখে ওই ভিড় ছিল নজরকাড়া। মনোজবাবু বলেন, হুগলি শিল্পাঞ্চলের জন্য রাজ্য সরকারের প্রয়াস থমকে যাচ্ছে কেন্দ্রীয় নীতির ব্যর্থতায়। শ্রমজীবী মানুষ তা বুঝতে পেরেছেন। তাই এদিনের সভায় বিপুল ভিড় হয়েছে। 
সম্পর্কিত সংবাদ