Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিপাকে ‘হেরা ফেরি ৩’

ফের বিপাকে ‘হেরা ফেরি ৩’। ছবির স্বত্ত্ব নিয়ে প্রযোজকদের মধ্যে ঝামেলার কারণে ‘বিশ বাঁও জলে’ ছবির ভবিষ্যৎ। কেন?

বিপাকে  ‘হেরা ফেরি ৩’
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের বিপাকে ‘হেরা ফেরি ৩’। ছবির স্বত্ত্ব নিয়ে প্রযোজকদের মধ্যে ঝামেলার কারণে ‘বিশ বাঁও জলে’ ছবির ভবিষ্যৎ। কেন? সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টে প্রযোজক বিজয় কুমার দাবি করেছেন, এই ছবির মূল গল্পের স্বত্ত্ব রয়েছে তাঁদের কাছে। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা বিনা অনুমতিতে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি তৈরি করছেন। এমনকি, আদালতের প্রক্রিয়াও ফিরোজ বিলম্ব করছেন বলে অভিযোগ। বিজয় কুমারের দাবি, মালয়ালম ছবি ‘রামজি রাও স্পিকিং’ থেকে একবার রিমেকের অনুমতি দেওয়া হয়েছিল ফিরোজকে। রিমেকের পর তিনি ফের দ্বিতীয় পর্ব এনেছিলেন। সেই সময়ও অনুমতি নেওয়া হয়নি। তৃতীয় পর্ব ঘোষণার পরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি বিজয়ের। এই মামলার জল কতদূর গড়ায়, তা দেখার অপেক্ষায় ইন্ডাস্ট্রি। এর আগে অভিনেতা পরেশ রাওয়াল ছবিটি ছেড়ে দিয়েছিলেন। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ অভিনীত এই ছবির শ্যুটিং শীঘ্রই শুরু হওয়ার কথা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ