Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হেল্প ডেস্ক উলুবেড়িয়ায়

এসআইআর নিয়ে মানুষকে সহায়তা করতে উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়ায়। মানুষের বিভিন্ন অভিযোগ লিপিবদ্ধ করতে শুক্রবার থেকে উলুবেড়িয়া মহকুমার প্রতিটি ব্লক অফিসে প্রশাসনের উদ্যোগে হেল্প ডেস্ক এবং গ্রিভান্স সেল খোলা হল।

এসআইআর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হেল্প ডেস্ক উলুবেড়িয়ায়
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: এসআইআর নিয়ে মানুষকে সহায়তা করতে উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়ায়। মানুষের বিভিন্ন অভিযোগ লিপিবদ্ধ করতে শুক্রবার থেকে উলুবেড়িয়া মহকুমার প্রতিটি ব্লক অফিসে প্রশাসনের উদ্যোগে হেল্প ডেস্ক এবং গ্রিভান্স সেল খোলা হল। যাঁরা শিবিরে আসতে পারবেন না তাঁদের জন্য হেল্পলাইনও চালু করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এসআইআর নিয়ে ভোটারদের নানা ধরণের প্রশ্নের উত্তর দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমুলের উদ্যোগেও ভোটারদের সহায়তা করতে বিভিন্ন জায়গায় শিবির শুরু হয়েছে। বাংলার ভোট রক্ষা শিবিরে জনপ্রতিনিধিরা ভোটারদের সহায়তা করছেন। শুক্রবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগরের শিবিরে ভোটারদের সহায়তা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ