Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত শিল্পাঞ্চল, অবরুদ্ধ রাস্তা

রাতভর বৃষ্টিপাত ও ঝড়ের জেরে বিপর্যস্ত শিল্পাঞ্চলের জনজীবন। কাল মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিপাত হয় আসানসোল শিল্পাঞ্চল এলাকায়

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত শিল্পাঞ্চল, অবরুদ্ধ রাস্তা
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাতভর বৃষ্টিপাত ও ঝড়ের জেরে বিপর্যস্ত শিল্পাঞ্চলের জনজীবন। কাল মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিপাত হয় আসানসোল শিল্পাঞ্চল এলাকায়। রাতে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়ে। আর তার জেরেই  আসানসোলের দিলদার নগর, রেল পারের বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। পাশাপাশি জল ঢুকে যায় বেশ কিছু বাড়িতেও। একই পরিস্থিতি হয় মহিশীলা এলাকাতেও। বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায় সেখানেও। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া জেরে বেশ কিছু গাছ ভেঙে পড়েছে রাস্তায়। সেই জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আসানসোল রবীন্দ্র ভবনের কাছে গাছ ভেঙে পড়ায় বিএনআর মোড় থেকে আসানসোল কোর্ট যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। একইভাবে রানিগঞ্জের শিশু বাগান এলাকায় ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। এর জেরে জাতীয় সড়কের যানচলাচল স্থগিত হয়ে যায়। যদিও সকাল থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে তৎপর হয়েছে আসানসোল পুরসভা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ