Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ভারী বৃষ্টি, পরিস্থিতির উপর নজর রাখতে উত্তরবঙ্গে চালু হল ফ্লাড কন্ট্রোল রুম

ভারী বৃষ্টি, পরিস্থিতির উপর নজর রাখতে উত্তরবঙ্গে চালু হল ফ্লাড কন্ট্রোল রুম
  • ১ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

উত্তরবঙ্গে চালু হল ফ্লাড কন্ট্রোল রুম। আজ, রবিবার সকালে জলপাইগুড়িতে রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম চালু করল সেচ দপ্তর। এর অধীনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার পরিস্থিতির  উপর নজর রাখা হবে। তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোশ, রায়ডাক, মহানন্দা সহ মূলত উত্তরবঙ্গের ১২ টি নদীর জলস্তর পর্যবেক্ষণ করা হবে জলপাইগুড়ির রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম থেকে। পাহাড়ের পাশাপাশি সমতলেও বৃষ্টি হচ্ছে। গতকাল, শনিবার সেবক, ডুয়ার্স এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে। মেখিলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় গতকাল, শনিবার রাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা। জলঢাকা নদীতে জারি রয়েছে হলুদ সতর্কতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ