Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস, মৃত কমপক্ষে ৪, নিখোঁজ প্রায় ৫০

দুর্যোগ পিছু ছাড়ছে না উত্তরাখণ্ডের। ফের একবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি ‘দেবভূমি’। মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের।

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস, মৃত কমপক্ষে ৪, নিখোঁজ প্রায় ৫০
  • ৫ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

৫ আগষ্ট, দেরাদুন: দুর্যোগ পিছু ছাড়ছে না উত্তরাখণ্ডের। ফের একবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি ‘দেবভূমি’। মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। নিখোঁজের সংখ্যা প্রায় ৫০। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে উত্তরকাশীর ধরলী গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নামে। পাহাড় থেকে বন্যার আকারে নেমে আসতে থাকে ধ্বংসাবশেষ। এরফলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। ভেসে গিয়েছেন বহু মানুষ।

দুর্ঘটনার খবর পেয়েই তৎপর হয়েছে উত্তরাখণ্ডের প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে এসডিআরএফ ও এনডিআরএফ-এর টিম। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে শোকপ্রকাশ করেছেন।  ইতিমধ্যেই পুষ্কর সিং ধামিকে ফোন করে বিষয়টি নিয়ে আপডেট জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

Advertisement
সম্পর্কিত সংবাদ