Bartaman Logo
১০ জুন, ২০২৬

টানা বৃষ্টি: মুম্বইয়ে হলুদ সতর্কতা

একটানা বৃষ্টিতে জেরবার মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। আগামী আরও কিছুদিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কতাও। জানা গিয়েছে, সমুদ্র শহরে ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

টানা বৃষ্টি: মুম্বইয়ে হলুদ সতর্কতা
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: একটানা বৃষ্টিতে জেরবার মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। আগামী আরও কিছুদিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কতাও। জানা গিয়েছে, সমুদ্র শহরে ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কমলা সতর্কতা জারি হয়েছে পাশ্বর্বর্তী বিভিন্ন জেলাতেও। একটানা বৃষ্টিতে জলমগ্ন কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কর্ণাটকে ১১০-২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিপর্যস্ত কর্ণাটকের উপকূল ভাগও। ব্যাপক বৃষ্টিতে জলমগ্ন মেঙ্গালুরু শহর। ধস নেমেছে কাত্তিকুল্লার কাছে ১৬৯ জাতীয় সড়কে। ব্যাহত হয়েছে যান চলাচল। জারি হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী আরও কিছুদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ কর্ণাটক, উদুপি সহ পার্শ্ববর্তী নানা জেলায়। বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কেরালার ৫ জেলাতেও। লাল সতর্কতা জারি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ