Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় ও সমতল। আজ, রবিবার সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসে বিধ্বস্ত হয়েছে। কোথাও তিস্তা নদীর...

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
  • ৫ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় ও সমতল। আজ, রবিবার সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসে বিধ্বস্ত হয়েছে। কোথাও তিস্তা নদীর জলের চাপে রাস্তা কেটেছে। আবার কোথাও পাহাড় থেকে বোল্ডার ধসে পড়েছে। সিকিমগামী ৭১৭-এ জাতীয় সড়কও ধসে বিধ্বস্ত। যার ফলে, শিলিগুড়ির সঙ্গে সিকিম ও কালিম্পংয়ের সরাসরি সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে। দার্জিলিং জেলারও বেশ কিছু রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

অন্যদিকে, তিস্তা নদীও ফুসছে। ইতিমধ্যে কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে উঠেছে তিস্তার জল। জলপাইগুড়ি ও মেখলিগঞ্জে কিছু জায়গায় তিস্তার জল ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির মোকাবিলায় ময়দানে নেমেছে কিউআরটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ