Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

পাঁচ হাসপাতালের সুপারদের বৈঠকে ডাক স্বাস্থ্যসচিবের

শহরের পাঁচটি মেডিক্যাল কলেজের সুপারদের জরুরি বৈঠকে তলব করলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। আজ, বৃহস্পতিবার বেলা ১১টায় এই বৈঠক ডাকা হয়েছে।

পাঁচ হাসপাতালের সুপারদের বৈঠকে ডাক স্বাস্থ্যসচিবের
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের পাঁচটি মেডিক্যাল কলেজের সুপারদের জরুরি বৈঠকে তলব করলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। আজ, বৃহস্পতিবার বেলা ১১টায় এই বৈঠক ডাকা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে তপসিয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে গিয়েছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাসপাতালে অপরিচ্ছন্নতা, যত্রতত্র গজ-তুলো পড়ে থাকার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের সুপারকে তিনি বলেছিলেন, গরিব মানুষসরকারি হাসপাতালে আসে বলে কি তাঁদের সম্মান নেই? এরই প্রেক্ষিতে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে ভৎর্সনা করেন স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ইন্দ্রজিত্ সাহা। ঘটনার রিপোর্টও তলব করেন। এরপরই সুপারদের নিয়ে স্বাস্থ্য সচিবের এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে স্বাস্থ্যভবন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ