Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলতার কামড় খেয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, ভুল ইনজেশনে মৃত্যুর অভিযোগ পরিবারের

ফের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ব্যক্তির ভুল চিকিৎসার কারণে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের পরিবারের অভিযোগ, বোলতার কামড়ে অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও ভুল চিকিৎসার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

বোলতার কামড় খেয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, ভুল ইনজেশনে মৃত্যুর অভিযোগ পরিবারের
  • ৪ আগস্ট, ২০২৬ ১৩:২১
Prefer us on Google

নিজস্ব প্রিতিনিধি, জলপাইগুড়ি: ফের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ব্যক্তির ভুল চিকিৎসার কারণে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের পরিবারের অভিযোগ, বোলতার কামড়ে অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও ভুল চিকিৎসার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম ভোগেল দাস। তাঁর বাড়ি ময়নাগুড়ির জোড়পাকড়ি এলাকায়।

Advertisement

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির কাছেই ভোগেল দাসের শরীরের বিভিন্ন স্থানে বোলতা কামড় দেয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের ছেলে চিরঞ্জিত দাসের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর বাবা মোটামুটি সুস্থ্য ছিলেন এবং স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। এমনকি মঙ্গলবার সকালেও তিনি নিজে হেঁটে বাথরুমে গিয়েছিলেন।

অভিযোগ, এরপর এক চিকিৎসক এসে তাঁকে একটি ইনজেকশন দেন। পরিবারের দাবি, সেই ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোগেল দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ তুলে মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখান।

মৃতের ভাগ্নে মানস দাস, যিনি জলপাইগুড়ির সাংসদের গাড়ির চালক, তিনি জানান, ঘটনাটি সাংসদকেও জানানো হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে থানাতেও অভিযোগ জানানো হবে বলে তিনি জানিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ