Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দেশে ফিরলেই জেল হাসিনার, জানালেন সরকারি আইনজীবী

শেখ হাসিনা দেশে ফিরলে জেলে যেতে হবে বলে জানালেন সরকারি আইনজীবী। কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিস্তারিত পড়ুন।

দেশে ফিরলেই জেল হাসিনার,  জানালেন সরকারি আইনজীবী
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার বার্তা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মসমর্পণ করতেও রাজি তিনি। তাঁর এই ঘোষণায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। উত্তেজিত হাসিনার দল আওয়ামি লিগের কর্মী-সমর্থকরাও। তবে তাঁর এই দেশে ফেরা যে সহজ হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম। সরকারি এই আইনজীবীর সাফ কথা, শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। তাই তিনি চাইলেই সাধারণ নাগরিকের মতো স্বাধীনভাবে বাংলাদেশে ফিরতে পারবেন না। তাঁকে দেশে ফিরতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে ভারতকে। অথবা দুই সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের ভিত্তিতে তিনি দেশে ফিরতে পারবেন। তাই নিজ উদ্যোগে হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তবে যেভাবেই তিনি বাংলাদেশে আসুন, প্রথমেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাছাড়া, বর্তমানে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন পাওয়ার নজিরও নেই। বিএনপি, জামাত, এনসিপি একযোগে হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের ঘোষিত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার দাবি করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ