Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হরমনপ্রীতের শতরান, সিরিজ জিতল ভারত

ইংল্যান্ডের মাটিতে টি-২০’র পর ওডিআই সিরিজেও দাপট ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

হরমনপ্রীতের শতরান, সিরিজ জিতল ভারত
  • ২৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

লন্ডন: ইংল্যান্ডের মাটিতে টি-২০’র পর ওডিআই সিরিজেও দাপট ভারতীয় মহিলা ক্রিকেট দলের। মঙ্গলবার একদিনের সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচে হোম টিমকে ১৩ রানে হারিয়েছেন স্মৃতি মান্ধানারা। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হরমনপ্রীত কাউর। ক্যাপ্টেনের ১০২ রানের ইনিংসের সুবাদেই প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩১৮ রান তোলে ভারত। জবাবে ৪৯.৫ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। অর্থাত্, ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

Advertisement

চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত। বড় ইনিংসের ভিত প্রথম উইকেটে গড়ে দেন মান্ধানা (৪৫) ও প্রতীকা রাওয়াল (২৬)। তাঁদের জুটিতে ওঠে ৬৪। এই দু’জন আউট হওয়ার পর দলকে ভরসা জোগালেন হরমনপ্রীত। ৮৪ বলে তাঁর ১০২ রানের দুরন্ত ইনিংস সাজানো ১৪টি চারে। এছাড়া রান পেয়েছেন জেমাইমা (৫০), হারলিন দেওল (৪৬) ও রিচা ঘোষ (৩৮)। জবাবে ৮ রানেই দুই উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে প্রাথমিক ধাক্কা সামলে স্কাইভার ব্রান্ট (৯৮) জয়ের আশা জিইয়ে রেখেছিলেন। কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন আউট হওয়ার পরই প্রতিপক্ষকে চেপে ধরেন ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ৩০৫ রানেই গুটিয়ে যায় হোম টিম। ভারতের ক্রান্তি গাউড একাই ছয় উইকেট নিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ