Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সর্বাধিক ম্যাচ, রেকর্ড হরমনপ্রীতের

টি-২০ সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। তবে শনিবার নিয়মরক্ষার পঞ্চম তথা শেষ টি-২০’তে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছেন হরমনপ্রীত কাউররা।

সর্বাধিক ম্যাচ, রেকর্ড হরমনপ্রীতের
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: টি-২০ সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। তবে শনিবার নিয়মরক্ষার পঞ্চম তথা শেষ টি-২০’তে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছেন হরমনপ্রীত কাউররা। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া তোলে ৭ উইকেটে ১৬৭। জবাবে পাঁচ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছয় ইংলিশ-ব্রিগেড। অবশ্য তারই মধ্যে নজির গড়েছেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত। প্রাক্তন সতীর্থ মিতালি রাজকে পিছনে ফেলে জাতীয় দলের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। ২০০৭ সালে অভিষেক হওয়া হরমনপ্রীত এখনও পর্যন্ত ৩৩৪টি ম্যাচ খেলেছেন। তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে মিতালি রাজ (৩৩৩) ও ঝুলন গোস্বামী (২৮৪)।

Advertisement

শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ব্যক্তিগত ৮ রানে ডাগ-আউটে ফেরেন স্মৃতি মান্ধানা। তবে অপর ওপেনার শেফালি ভার্মা ৭৫ রানের ইনিংস উপহার দিয়েছেন। জবাবে শুরুটা দুর্দান্ত করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতেই ওঠে ১০১। সোফিয়া ৪৬ রান করে আউট হলেও অপর ওপেনার ড্যানি ওয়াট অর্ধশতরান পূর্ণ করেন। শেষ ওভারে জয়ের জন্য ৬ রান দরকার ছিল ইংল্যান্ডের। অন্তিম ডেলিভারিতে আসে জয়। 

সম্পর্কিত সংবাদ