Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হার্দিকরা অনেক এগিয়ে: সৌরভ

পাক স্পিনার উসমান তারিককে বেশি গুরুত্ব দিতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘ভারতীয় ব্যাটাররা উপমহাদেশে খুব ভালো স্পিন খেলে।

হার্দিকরা অনেক এগিয়ে: সৌরভ
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাক স্পিনার উসমান তারিককে বেশি গুরুত্ব দিতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘ভারতীয় ব্যাটাররা উপমহাদেশে খুব ভালো স্পিন খেলে। আমাদের ব্যাটিং খুবই শক্তিশালী। ম্যাচ উইনার অনেক বেশি। হার্দিকরা অনেক এগিয়ে।’ এখানেই থেমে থাকেননি মহারাজ। তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো ঠিক নয়। এটা দেখে ভালো লাগছে, দেরিতে হলেও পিসিবি কর্তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’ 

Advertisement

উসমান তারিককে নিয়ে দ্বিধাবিভক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। অশ্বিনের যুক্তি, ‘উসমান বল ছাড়ার আগে যেভাবে থমকে দাঁড়ায়, তাতে সমস্যা হয় ব্যাটারদের। তাই ও যখনই এরকম করবে, তখন আমাদের ব্যাটারদের উচিত সরে যাওয়া। আমি থাকলে অবশ্যই এমনটা করতাম।’ সুনীল গাভাসকর অবশ্য বড় কোনও ত্রুটি খুঁজে পাচ্ছেন না পাক স্পিনারের বোলিং অ্যাকশনে। তিনি বলেছেন, ‘আইনের নিরিখে কোনও প্রতিবন্ধকতা নেই উসমানের বল করার ক্ষেত্রে।’
এদিকে, রবিবার দিনের অপর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিরুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ। আর চেন্নাইয়ের চিপকে নামিবিয়ার মুখোমুখি হবে আমেরিকা।

সম্পর্কিত সংবাদ