নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি বৈঠকে যোগ দিতে গিয়ে যেভাবে তাঁকে হেনস্তা করা হয়েছে, সেই বিষয়টি লোকসভার স্পিকারকে জানাচ্ছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। দুই বিজেপি বিধায়কের নামে অভিযোগও জানিয়েছেন তিনি। সৌগতর অভিযোগ, দুই বিজেপি বিধায়কের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। যদিও দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার বলেন, সৌগতবাবু দমদমের মানুষের জন্য কিছু করেননি। এলাকার মানুষ ক্ষুব্ধ। তাই ওঁকে নিয়ে নষ্ট করার মতো সময় আমার নেই। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের যাত্রী সুরক্ষা সংক্রান্ত সরকারি বৈঠকে যোগ দিতে গিয়ে হেনস্থার মুখে পড়েন সৌগত। বিজেপির লোকজন ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।



