২০২১ সালের বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া হাসপাতালে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে হেনস্তার ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ। ধৃতেরা হল ভদ্রেশ্বর মন্ডল, দেবাশিস মাঝি এবং হেমন্ত ভক্তা। ধৃতদের মধ্যে ভদ্রেশ্বর ও দেবাশিসের বাড়ি ফতেপুরে এবং হেমন্তর বাড়ি মহিশালী এলাকায়। ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে।



