আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, তদন্তে পুলিশ
  • ২৮ অক্টোবর, ২০২৬ ২৩:২৭
Prefer us on Google

বাড়িতে ঢোকার মুখে স্বর্ণ ব্যবসায়ীর কপালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। ব্যবসায়ীর নাম তারক মান্না। অভিযোগ, রাত ১০টা ১৫ মিনিট নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ধূলাগড় শিবতলা পোস্ট অফিসের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে বাইকে চেপে আসে মাস্ক পরা তিনজন দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও তদন্তে নেমেছেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।

Advertisement