Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআরের নামে হয়রানি! নির্বাচন কমিশনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ

এসআইআরের নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। ফলে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হল।

এসআইআরের নামে হয়রানি! নির্বাচন কমিশনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এসআইআরের নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। ফলে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হল। শহরের পান্ডাপাড়ার বাসিন্দা শুভজিৎ দাসের অভিযোগ, তাঁর কাছে থাকা ভোটার কার্ডে বাবার নামের পদবিতে দাস বানানে একটা এস রয়েছে। কিন্তু বিএলওর বক্তব্য, কমিশনের অ্যাপে দাস পদবিতে ডবল এস দেখাচ্ছে। আর তারজন্যই তাঁকে এসআইআর-এর শুনানিতে ডাকা হয়েছে।

Advertisement

বেসরকারি সংস্থার কর্মী শুভজিতের বক্তব্য, আমার কাছে ভোটার কার্ডে পদবিতে যেটা রয়েছে সেটাই সঠিক। এক্ষেত্রে কমিশনের অ্যাপে যদি কোনও ভুল হয়ে থাকে তার দায় সম্পূর্ণ ভাবেই তাঁদের। এর জন্য কাজ বন্ধ করে কেন তাঁকে শুনানিতে আসতে হবে। সেই কারণেই তিনি কমিশনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ