Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

খুশির ইদ

খুশির ইদে সুখবর দিলেন সলমন খান। তাঁর বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান হাসপাতাল থেকে সদ্য বাড়ি ফিরেছেন

খুশির ইদ
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আনন্দোৎসব: খুশির ইদে সুখবর দিলেন সলমন খান। তাঁর বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান হাসপাতাল থেকে সদ্য বাড়ি ফিরেছেন। শনিবার বাবাকে নিয়েই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন ভাইজান। বুলেট প্রুফ কাঁচের বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন সলমন ও সেলিম। শাহরুখ খানের ‘মন্নত’-এর সংস্কার হচ্ছে। সে কারণে ইদে অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি কিং খান। পরিবর্তে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিকে, খুশির ইদে একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। এদিন পিসি সোহা আলি খানের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন সারা। ভাই তৈমুরের বিরিয়ানি খাওয়ার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন ইব্রাহিম। ছেলে ঈশানের সঙ্গে ছবি শেয়ার করেছেন নুসরত ও যশ। ইরফান খানের পুত্র বাবিল খানকে কুর্তা উপহার দিয়েছিলেন অভিনেত্রী টাবু। তা পরেই ইদ পালন করলেন বাবিল। ছবি: সমাজমাধ্যম

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ