Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

গাজায় ফের হামলার পরিকল্পনা রয়েছে হামাসের! দাবি আমেরিকার

গাজায় প্যালেস্তিনীয়দের উপর হামলা চালাতে পারে হামাস জঙ্গিগোষ্ঠী।

গাজায় ফের হামলার পরিকল্পনা রয়েছে হামাসের! দাবি আমেরিকার
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

ওয়াশিংটন, ১৯ অক্টোবর: গাজায় প্যালেস্তিনীয়দের উপর হামলা চালাতে পারে হামাস জঙ্গিগোষ্ঠী। গাজায় সাধারণ নাগরিকদের উপর হামলা চালিয়ে পরিস্থিতি ফের অশান্ত করতে চাইছে হামাস! এমনই গোপন তথ্য পেয়েছেন মার্কিন গোয়েন্দারা। সেই কারণেই গাজাবাসীকে আগাম সতর্ক করেছে আমেরিকার বিদেশ দপ্তর। সঙ্গে হামাসদের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর একাধিক দফার দাবি মেনে গাজায় শান্তি চুক্তি হয়েছে। সরে গিয়েছে ইজরায়েলি সেনা। ধীরে ধীরে শান্তি নেমে আসছে গাজায়। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সেটিই লঙ্ঘন করার ছক রয়েছে হামাসের। দাবি আমেরিকার। তাই সকলকে সাবধান করে একটি বিবৃতি জারি করেছে মার্কিন বিদেশ দপ্তর।

Advertisement

তাতে বলা হয়েছে, ‘প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে পরিকল্পিত হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন করবে। সমঝোতার মাধ্যমে যে অগ্রগতি হয়েছে, তা অনর্থক হয়ে পড়বে। হামাসকে তাদের দেওয়া কথা রাখতে হবে। হামাস যদি তাদের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ করে, তবে গাজার মানুষকে রক্ষা করার স্বার্থে এবং যুদ্ধবিরতি রক্ষার স্বার্থে পাল্টা কঠোর পদক্ষেপ করবে আমেরিকা।’ অর্থাৎ হামাসের কোনও পদক্ষেপ ফের নড়কের পরিস্থিতির সৃষ্টি করতে পারে গাজায়। যদিও আমেরিকার দাবি নস্যাৎ করে দিয়েছে হামাস। তারা জানিয়েছে, এই ধরণের কোনও পরিকল্পনা নেই। গাজায় অবস্থিত প্যালেস্তিনীয়দের উপর কোনও হামলা তারা চায় না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ