Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হামাস, মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা মোদির

অবশেষে হামাস-ইজরায়েল যুদ্ধবিরতির চেষ্টায় আশার আলো। শুক্রবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার ২০টি শর্তের বেশ কিছু মেনে নিয়েছে হামাস।

ট্রাম্পের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হামাস, মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা মোদির
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  অবশেষে হামাস-ইজরায়েল যুদ্ধবিরতির চেষ্টায় আশার আলো। শুক্রবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার ২০টি শর্তের বেশ কিছু মেনে নিয়েছে হামাস। তারপরেই ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গাজায় শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। যুদ্ধবন্দিদের মুক্তির ইঙ্গিত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত স্থায়ী শান্তি স্থাপনে সব ধরনের প্রচেষ্টায় সমর্থন বজায় রাখবে।’ 

Advertisement

শুল্কযুদ্ধের জেরে সম্প্রতি ভারত-মার্কিন টানাপোড়েন চরমে। এই আবহেই মোদির মুখে ট্রাম্পের এই প্রশংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। এরপর গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্টের গাজায় শান্তির পরিকল্পনাকে সমর্থন জানান মোদি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, প্যালেস্তাইন ও ইজরায়েল দু’পক্ষের জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা দীর্ঘকালীন শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের দিশা দেখাবে। মোদির সেই বার্তা নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডলে শেয়ারও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। 
কয়েকদিন আগেই যুদ্ধবিরতি নিয়ে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সময়সীমা বেঁধে দিয়েছিল আমেরিকা। বলা হয়েছিল, রবিবার মার্কিন সময় সন্ধে ৬ টার মধ্যে শান্তি পরিকল্পনার শর্ত না মানলে হামাসকে ‘নরক যন্ত্রণা’ ভোগ করতে হবে। এরপরই শুক্রবার ট্রাম্পের শর্ত মেনে নেয় হামাস। এরপরেই ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইজরায়েলেরও উচিত এক্ষুণি গাজায় বোমা ফেলা বন্ধ করা। তাহলেই আমরা বন্দিদের দ্রুত ও নিরাপদে বের করে আনতে পারব। ইতিমধ্যেই আমাদের আলোচনা হয়েছে। এটা শুধু গাজা নয়, গোটা পশ্চিম এশিয়ার শান্তির বিষয়।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ