Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৎপর হ্যাম রেডিয়ো, নিখোঁজ ভারতীয়ের হদিশ বাংলাদেশে, এসআইআরে নাম রাখতে আর্জি

২৫ বছর ধরে নিখোঁজ! হ্যাম রেডিয়োর সৌজন্যে অবশেষে খোঁজ মিলেছে বাংলাদেশে! তাঁকে ফেরানোর প্রক্রিয়াই চলছে। কিন্তু, শুরু হয়েছে এসআইআর।

তৎপর হ্যাম রেডিয়ো, নিখোঁজ ভারতীয়ের হদিশ বাংলাদেশে, এসআইআরে নাম রাখতে আর্জি
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ২৫ বছর ধরে নিখোঁজ! হ্যাম রেডিয়োর সৌজন্যে অবশেষে খোঁজ মিলেছে বাংলাদেশে! তাঁকে ফেরানোর প্রক্রিয়াই চলছে। কিন্তু, শুরু হয়েছে এসআইআর। ওই ব্যক্তির নাম বাদ পড়লে তাঁকে দেশে ফেরাতে সমস্যা হবে। তাই নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব (হ্যাম রেডিয়ো) কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ভোটার লিস্টে অবশ্যই যেন তাঁর নাম রাখা হয়। হ্যাম রেডিয়োর এই মানবিক উদ্যোগে খুশি নিখোঁজ ব্যক্তির পরিবার।

Advertisement

ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশের গাজিপুর এলাকায়। তাঁর বয়স ৫০ বছর। ২৫ বছর আগে তিনি নিখোঁজ হয়ে যান। তাঁর বাবা কলেজে উর্দুর অধ্যাপক ছিলেন। ২৫ বছরে বাড়ির সঙ্গে তাঁর কোনও যোগযোগ হয়নি। সম্প্রতি, বাংলাদেশে এক ব্যক্তির খোঁজ পান সেই দেশের হ্যাম রেডিয়ো কর্তৃপক্ষ। তিনি ভারতীয় জানতে পেরে ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সঙ্গে তাঁরা যোগাযোগ করেন। তারপর ওই ব্যক্তির ছবি এবং ভিডিয়ো পাঠানো হয়। পরে জানা যায়, তাঁর বাড়ি উত্তরপ্রদেশে। কিছুদিন আগে বাড়ির লোকজনও ভিডিয়ো কলে তাঁর সঙ্গে কথা বলেছেন।
ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ওই ব্যক্তি বাংলাদেশের এক হ্যাম রেডিয়ো সদস্যের বাড়িতেই রয়েছেন। তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া আমরা শুরু করেছি। কিন্তু, উত্তরপ্রদেশেও এসআইআর হচ্ছে। এই অবস্থায় তাঁর নাম বাদ পড়ে গেলে খুবই সমস্যা হবে। তাই এসআইআরের পরেও যাতে তাঁর নাম ভোটার লিস্টে রাখা হয় সেই আর্জি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে আমি চিঠি দিয়েছি। না-হলে তাঁর ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ