Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ায় তৃণমূলের নির্বাচনী সভা

হাড়োয়ায় তৃণমূলের নির্বাচনী সভা
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘যে এলাকায় বেশি লিড সেখানে জেলা পরিষদের টাকা বেশি বরাদ্দ হবে। যার ভোট যত বেশি, সেখানে উন্নয়ন তত হবে।’ বৃহস্পতিবার বিকেলে  হাড়োয়া উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের নির্বাচনী সভায় এমনই ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক তথা সভাধিপতি নারায়ণ গোস্বামী। পাশাপাশি, সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ১৩ নভেম্বর হাড়োয়া বিধানসভায় উপ নির্বাচন। বৃহস্পতিবার বারাসত ২ ব্লকের বেলিয়াঘাটা হাইস্কুল মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সভাধিপতি নারায়ণ গোস্বামী, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, তৃণমূল নেতা আব্দুল হাই, কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি সহ অন্যান্যরা। নারায়ণবাবু বলেন, এখানে তৃণমূল প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, বিজেপি সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। এর জবাব ১৩ নভেম্বর ভোট বাক্সে মানুষ দেবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ