Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ায় তৃণমূল ও আইএসএফ সংঘর্ষ, চাঞ্চল্য

হাড়োয়ায় তৃণমূল ও আইএসএফ সংঘর্ষ, চাঞ্চল্য
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তেজনা ছড়াল হাড়োয়ায়। মারধরের ঘটনায় জখম হয়েছেন উভয় পক্ষের প্রায় ১৫ জন। পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামে এদিন সন্ধ্যায় তৃণমূল কর্মী-সমর্থকরা ক্যারাম খেলছিলেন। অভিযোগ, সেই সময় আইএসএফ কর্মীরা তৃণমূলীদের উপর চড়াও হয়। লোহার রড, বন্দুকের বাঁট দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা মারধরের ঘটনাও ঘটে। মহিলারা প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করা হয়। তৃণমূলের দাবি, পায়ের তলার জমি না পেয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আইএসএফ। ওদের কর্মীরা মহিলাদের মারধর করেছে। যদিও আইএসএফের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অঞ্চল তৃণমূলের সঙ্গে ব্লক তৃণমূলের দ্বন্দ্ব। এদিকে হাড়োয়া থানার পুলিস জানিয়েছে, গোটা ঘটনায় দু’পক্ষ অভিযোগ জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ