সংবাদদাতা, বসিরহাট: দোকানের দরজা ভেঙে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে হাড়োয়া থানার মল্লিকপুর এলাকায় এই দুঃসাহসিক চুরি হয়েছে। ফসলের কীটনাশক ও সার ব্যবসায়ীর দোকানে রাতে দুষ্কৃতীর দল এসে ৭০ থেকে ৮০ বস্তা সার, কীটনাশক ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। ওই ব্যবসায়ী রেজাউল মোল্লা সকালে এসে দোকান খুলে দেখেন, দোকানের পিছনের দরজা ভেঙে সর্বস্ব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিস এসে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকে গ্রেপ্তার করা যায়নি।



