Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গয়েশপুরে বোমাতঙ্ক

গয়েশপুরে বোমাতঙ্ক
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: গয়েশপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের কানপুরের বালিপুকুর এলাকার একটি আমবাগানে শুক্রবার সকালে বোমাতঙ্ক ছড়াল। খবর পেয়ে গয়েশপুর ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। শনিবার বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছনোর কথা। পরিত্যক্ত বস্তুটি বোমা কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিস। আমবাগানে কোথাও বোমা রাখা রয়েছে কি না সেটাও তল্লাশি করে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ