Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সুকন্যা সমৃদ্ধি’ প্রকল্পে সেরার স্বীকৃতি

ডাকবিভাগে পশ্চিমবঙ্গ সার্কেলের আওতাভুক্ত হুগলি নর্থ ডিভিশনে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে প্রথম স্থান পেল গুড়াপ সাব পোস্ট অফিস।

‘সুকন্যা সমৃদ্ধি’ প্রকল্পে সেরার স্বীকৃতি
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকবিভাগে পশ্চিমবঙ্গ সার্কেলের আওতাভুক্ত হুগলি নর্থ ডিভিশনে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে প্রথম স্থান পেল গুড়াপ সাব পোস্ট অফিস। এই ডিভিশনে দুটি হেড পোস্ট অফিস ছাড়াও আছে ২৪৭টি শাখা পোস্ট অফিস এবং ৫৮টি সাব পোস্ট অফিস। এগুলির মধ্যে ধনেখালি ডেভেলপমেন্ট ব্লকের এই ডাকঘর গত অর্থবর্ষ, অর্থাৎ ২০২৪-২৫ সালে সবচেয়ে বেশি সংখ্যক সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছে। গুড়াপ উপ ডাকঘরের পোস্টমাস্টার উৎপল চট্টোপাধ্যায় বলেন, ‘সুকন্যা সমৃদ্ধি প্রকল্পটি যেমন কেন্দ্রীয় সরকারের অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মতোই নিরাপদ, তেমনই এখানে সুদের হার বাকিগুলির তুলনায় সবচেয়ে বেশি, ৮.২ শতাংশ। অথচ গ্রামাঞ্চলে এই সম্পর্কে সচেতনতা তেমন নেই। আমি এলাকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রাথমিক স্কুলগুলিতে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তারই সাফল্য এসেছে।’ 

Advertisement

এই এলাকাগুলির স্বল্প সঞ্চয় প্রকল্প বিস্তারের দায়িত্বপ্রাপ্ত সঞ্চয় উন্নয়ন আধিকারিক সৌভিক দে রায় বলেন, ‘আমরা হুগলি নর্থ ডিভিশনের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচার চালাই। ক্যাম্প করা হয় এবং লাগাতারভাবে সচেতন করা হয় সাধারণ মানুষকে। মানুষ যে তাতে সাড়া দিচ্ছেন, এই স্বীকৃতি তারই উল্লেখযোগ্য প্রমাণ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ