Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজদের হামলায় হত ১২

ইহুদিদের বিশেষ অনুষ্ঠান শুরুর প্রাক মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজদের তাণ্ডব।

সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজদের হামলায় হত ১২
  • ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
Prefer us on Google

সিডনি, ১৪ ডিসেম্বর: ইহুদিদের বিশেষ অনুষ্ঠান শুরুর প্রাক মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজদের তাণ্ডব। আজ, রবিবার দুপুরে দুই বন্দুকবাজ ওই সমুদ্র সৈকতে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। জখম বহু। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিউ সাউথ ওয়েলস পুলিশ। বন্দুকবাজদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, পুলিশের গুলিতে এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে। বাকি একজন জখম। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Advertisement

তার শারীরিক অবস্থার উন্নতি হলে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। ইতিমধ্যেই এক বন্দুকবাজের পরিচয় জানতে পেরেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তার নাম নাভীদ আক্রম। এই হামলাকে জঙ্গি হামলার তকমা দিয়েছে অস্ট্রেলিয়া পুলিশ। গোটা ঘটনার তীব্র নিন্দা করে, শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। সূত্রের খবর, ইহুদিদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে বন্দুকবাজরা। বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা চালিয়ে, গোটা এলাকা রেকি করে তারা। আজ, রবিবার থেকেই সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা অনুষ্ঠানের শুরু হয়েছে। চলবে আগামী আটদিন। পুলিশ জানিয়েছে, বন্দুকবাজরা ৫০ রাউন্ড গুলি চালিয়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ