Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

দক্ষিণ আফ্রিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব, মৃত ২৭

ফের বন্দুকবাজের তাণ্ডবে রক্তাক্ত দক্ষিণ আফ্রিকা। দু’টি পৃথক ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

দক্ষিণ আফ্রিকায় ফের বন্দুকবাজের তাণ্ডব, মৃত ২৭
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কেপ টাউন: ফের বন্দুকবাজের তাণ্ডবে রক্তাক্ত দক্ষিণ আফ্রিকা। দু’টি পৃথক ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রথম ঘটনাটি জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েডেলা টাউনশিপের। শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ দু’টি গাড়ি নিয়ে সেখানকার একটি পানশালায় পৌঁছায় আট সন্দেহভাজন। সঙ্গে ছিল একে-৪৭ রাইফেল ও পিস্তল। ভিতরে ঢোকামাত্র এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে অভিযুক্তরা। ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ১৫ জন। মৃতদের মধ্যে রয়েছেন চারজন মহিলা। পানশালার বাইরেও গুলি চালায় অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, বহু ব্যক্তির মোবাইল নিয়ে চম্পট দেয় তারা। ঠিক ৪ ঘণ্টা পর একই ঘটনার সাক্ষী থাকল কেপ টাউনের কাছে অবস্থিত লোয়ান্ডেল টাউনশিপ। সূত্রের খবর, সেখানকার একটি দোকানে তাণ্ডব চালায় কয়েকজন বন্দুকবাজ। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১১ জন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ