Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হানা, হত ২

আমেরিকায় শিক্ষাঙ্গনে ফের বন্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রভিডেন্স শহরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় এক বন্দুকবাজ।

আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হানা, হত ২
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকায় শিক্ষাঙ্গনে ফের বন্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রভিডেন্স শহরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় এক বন্দুকবাজ। চূড়ান্ত বর্ষের পরীক্ষা থাকায় বহু পড়ুয়া ক্যাম্পাসের হস্টেলেই উপস্থিত ছিলেন। সেই সময় নির্বিচারে গুলি চালাতে শুরু করে হামলাকারী। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অন্তত আটজন। যদিও তিন ঘণ্টারও বেশি সময় ধরে ক্যাম্পাসে তন্নতন্ন করে খুঁজেও হামলাকারীর সন্ধান মেলেনি। আপাতত পুরো ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, হামলাকারীর সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে ওই বন্দুকবাজ বিশ্ববিদ্যালয়েরই কেউ কি না, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিদ্যা বিভাগে গুলি চালাতে শুরু করে হামলাকারী। সেই সময় ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি পরীক্ষা চলছিল। পড়ুয়ারা তড়িঘড়ি প্রাণ বাঁচাতে ক্লাসরুমের ভিতরেই ডেস্কের নীচে আশ্রয় নেন। নিভিয়ে দেওয়া হয় ভবনের আলো। এক পড়ুয়া বলেন, ‘আমি হস্টেলের ঘরে প্রোজেক্টের কাজ করছিলাম। সেই সময় হঠাত্ই গুলির শব্দ শুনি। সাইরেনও বাজতে শুরু করে। এখনও আমার ভয়ে হাত-পা কাঁপছে।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং বিভাগের ভবন থেকেই দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ