ওয়াশিংটন, ১৪ ডিসেম্বর: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের তাণ্ডব। এবার রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন তাণ্ডব দেখাল বন্দুকধারী। শনিবার (স্থানীয় সময়), ওই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে আচমকাই বন্দুক হাতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। জখম ৮। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।



